Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ভোলায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলা জেলা প্রতি‌নি‌ধি:- ভোলায় ইয়াবা ও নগদ টাকাসহ মো. ফের‌দৌস হো‌সেন (২৫) না‌মে এক যুবক‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস‌্যরা। এ সময় তার কাছ থে‌কে ৪ হাজার ৪শ’ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৭৩২ টাকা উদ্ধার করা হয়।

র‌োববার (১৮ জুন) দুপুরের দি‌কে তা‌কে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থে‌কে আটক করা হয়। আটককৃত ফের‌দৌস হো‌সেন ব‌রিশাল সদর উপজেলার চর‌মোনাই গ্রামের আবুল হো‌সে‌নের ছে‌লে।

বি‌কেল ৪টার দি‌কে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মে‌হেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের দি‌কে ভোলা সদর উপজেলার ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্টগার্ড সদস‌্যরা বিশেষ অভিযান পরিচালনা ক‌রেন।

তিনি বলেন, এ সময় লক্ষ্মীপুর থে‌কে এক‌টি যাত্রীবাহী ট্রলারে আসা ফের‌দৌসের শরীর তল্লাশি ক‌রে ৪ হাজার ৪শ’ পিস ইয়াবা, ২ হাজার ৭৩২ টাকা ও এক‌টি স্মার্ট ফোনসহ তা‌কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‌সে এসব ইয়াবা লক্ষ্মীপুর থে‌কে নিয়ে ভোলা হ‌য়ে ব‌রিশাল যাচ্ছিল ব‌লে স্বীকার ক‌রেন। আটককৃতের বিরুদ্ধে ভোলা ম‌ডেল থানায় মাদক আই‌নে মামলা দা‌য়েরের প্রস্তু‌তি চল‌ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:53 pm, Sunday, 18 June 2023
15 Time View