Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ঈদুল আযহার ছুটি বাড়লো

নিজস্ব প্রতিবেদন:- দেশে পবিত্র ঈদুল আজহায় ছুটি বাড়লো একদিন। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় আগামী ২৭ থেকে তা কর্যকর হবে। যা শেষ হবে ৩০ জুন পর্যন্ত। তবে, এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে গত ঈদুল ফিতরের মতো এবারের কোরবানি ঈদেও ছুটি হিসেবে পাওয়া যাবে পাঁচদিন।এর আগে, আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল। পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল।

এদিকে, হিজরি ১৪৪৪ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষের দেয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এছাড়া, সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে গতকাল রোববার (১৮ জুন)। দেশটিতে আজ থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসেবে ২৭ জুন হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে। সাধারণত দেশটির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে, শেষ পর্যন্ত তা চাঁদ দেখার ওপর নির্ভর করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:24 pm, Monday, 19 June 2023
35 Time View