Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

জমি দখল করলে ৭ বছরের জেল, আইন হচ্ছে

মানিক মিয়া ঢাকা:- অন্যের জমি নিজের বলে দাবি করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অপরাধী ও তার সহযোগীদের সর্বোচ্চ ৭ বছর এবং সর্বনিম্ন ২ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইনে ভূমিবিষয়ক অপরাধগুলো চিহ্নিত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৯ জুন) সকালে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।তিনি বলেন, ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির অপরাধে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর কারাদণ্ডের বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ ধরনের অপরাধে কেউ সহযোগিতা করলেও একই শাস্তি হবে।এর আগে বিভিন্ন সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দলিল যার জমি তার এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে।

দলিল যার জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়ে গেছে। মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আইনটি নিয়ে স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হবে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের কিছু কিছু ধারায় সংশোধন আনা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি সংসদে পাশ হলে কোনো ফসলি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া নদীর নাব্য নষ্ট হতে পারে এমন স্থান থেকেও বালু উত্তোলন করা যাবে না। অবৈধভাবে বালু উত্তোলনের যন্ত্র জব্দ করতে পারবে ম্যাজিস্ট্রেট।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বালু উত্তোলনের অবৈধ যন্ত্র আগে সরকার বাজেয়াপ্ত করতে পারত না, এখন ম্যাজিস্ট্রেটরা সেটি করতে পারবে। বালু উত্তোলনের ফলে রাস্তার কোনো ক্ষতি হলে ইজারাদার কর্তৃপক্ষকে রাস্তা আবার মেরামত করে দিতে হবে।হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইনহোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, খসড়া অনুযায়ী হোমিওপ্যাথি সংক্রান্ত আলাদা কাউন্সিল হবে। এই কাউন্সিল সার্বিক সিদ্ধান্ত নেবে। তবে হোমিওপ্যাথি চিকিৎসকরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে কিনা সেটি কাউন্সিল সিদ্ধান্ত নেবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:14 pm, Monday, 19 June 2023
16 Time View