Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় না আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:- দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় না আওয়ামী লীগ। শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন কথা বললেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছে আওয়ামী লীগ। মাতৃভাষায় কথা বলার অধিকারও আদায় করে দিয়েছে এই আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, খুন, অত্যাচার, নির্যাতন করেছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে বিএনপি ভেবেছিলো ক্ষমতাকে চিরস্থায়ী করবে। কিন্তু দেশের মানুষ তা হতে দেয়নি।শেখ হাসিনা বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:24 pm, Friday, 23 June 2023
19 Time View