Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

গত বছরের তুলনায় এবার কোরবানির গরুর চামড়ার দাম বাড়লো ৬ শতাংশ। এবার রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুটের দর ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা’ নিয়ে এক বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়। তবে, খাসির চামড়ার দাম আগের মতোই থাকছে। অর্থাৎ প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তাপমাত্রার কারণে এবার চামড়া সংরক্ষণের সময় কমে আসবে। সেজন্য দ্রুত লবণ দেয়ার ব্যবস্থা রাখতে হবে। সেটি সহজ করতে এবার গরুর হাটে লবণ কেনা যাবে। যদি মজুদ করে লবণের দাম বাড়ানোর অপচেষ্টা করা হয়, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার আড়তে নজরদারির ব্যবস্থা করবে। আর কেউ দীর্ঘ সময় কাঁচা চামড়া না কিনে ইচ্ছেকৃতভাবে তা নষ্টের চেষ্টা করলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:12 pm, Sunday, 25 June 2023
15 Time View