Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে সোমবার

নিজস্ব প্রতিবেদক:-চলতি বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে শুক্রবার (৩০ জুন)। এখন নিজ নিজ দেশে ফিরবেন হাজিরা। বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে স্থানীয় সময় রোববার (২ জুন) রাতে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। সোমবার (৩ জুন) ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছাবে ফ্লাইটটি।বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে গেছেন।

তাদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ১৫৯ ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ১১৩ ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫৩ ফ্লাইটে ২০ হাজার ২৩৬ হজযাত্রী বহন করা হয়েছে।এদিকে হাজিদের অতিরিক্ত জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে এ তিন এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা। এছাড়া অনেক হাজি সৌদি থেকে উট, দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটিও নিষিদ্ধ করা হয়েছে। কেউ নির্দেশনা না মানলে বিমানবন্দরে লাগেজ আটকে যাবে বলেও জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:14 pm, Friday, 30 June 2023
35 Time View