Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

বিএনপি-জামায়াতের প্রধান কাজ ছিল দুর্নীতি-সন্ত্রাস, অর্থপাচার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:- ২০০১ সালে ক্ষমতায় এসে দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার আর তাণ্ডবই ছিল বিএনপি-জামায়াতের প্রধান কাজ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ জুলাই) সকালে তিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত ক্ষমতায় থেকে সন্ত্রাস, নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারেনি। তাদের অপকর্ম আর দুঃশাসনের কারণেই এক-এগারোর সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ সব সময় মানুষের জন্য কাজ করে গেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হয়েছে।

এর আগে একইদিন সকাল দশটার দিকে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। গেলো ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১২ জুন অনুষ্ঠিত হয় খুলনা ও বরিশাল সিটির নির্বাচন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:08 pm, Monday, 3 July 2023
19 Time View