Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

ঈদের সালামি দেয়ার লোভ দেখিয়ে শিশুকে অপহরণ, ধর্ষণের পর হত্যা

রাজশাহী জেলা প্রতিনিধি :-রাজশাহীতে ঈদের সালামি দেয়ার লোভ দেখিয়ে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার (৩ জুলাই) ভোরে রাজশাহী নগরীর ছোট বনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া অপহরণকারীকেও আটক করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নূর আলম বলেন, শনিবার সন্ধ্যার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের শিশুকন্যা প্রথম শ্রেণির শিক্ষার্থী আনিকাকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে রাতেই শিশুটির বাবা শাহ মখদুম থানায় একটি জিডি করেন। ঘটনার তদন্তে অভিযুক্ত পলাশকে আটক করে পুলিশ।

তিনি বলেন, শিশু আনিকার কানের দুল ছিঁড়ে নেয়ার চেষ্টা করে পলাশ। শিশুটি পরিবারের কাছে বলে দিবে বললে, তাকে ধর্ষণের পর হত্যা করে তাকে পুকুরে ফেলে দেয়। পলাশকে আটকের পর তাকে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে রাতে অভিযানে নামে পুলিশ। সোমবার ভোরে রাজশাহী নগরীর ছোট বনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:21 pm, Monday, 3 July 2023
31 Time View