সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র্যালি ও সভা
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলবে কাল
মবিনুল ইসলাম লিমন ঢাকা:- মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে আগামীকাল শুক্রবার পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এ পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল জানায়, বিকাল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন বলে সেতুমন্ত্রী গত মাসে জানিয়েছেন। গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমানে এ রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে
Tag :



























