Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

অর্পা চরিত্রে বুবলীর বাজিমাত

বিনোদন ডেস্ক:- প্রহেলিকা’ সিনেমায় অর্পা চরিত্রে বাজিমাত করেছেন শবনম বুবলী। এটি তার ক্যারিয়ারের সেরা অভিনয়। হাউজফুল যাচ্ছে সিনেমা হল। দর্শকের মুখে মুখে প্রশংসা- এটাই একজন অভিনেত্রীর বড় পাওয়া।

শবনম বুবলী বলেন, আমার ভীষণ ভালো লাগছে যে, দর্শক আমার অভিনীত সিনেমাটি পছন্দ করছেন। কয়েক দিন আগে ঝড়-বৃষ্টির মধ্যেও মানুষ হলে গিয়েছেন সিনেমা দেখার জন্য। দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছেন বলেই শোগুলো হাউজফুল যাচ্ছে। সেই কারণে দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। 

তিনি আরও বলেন, অর্পা চরিত্রটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এটি অসাধারণ গল্পের একটি সিনেমা। এ সিনেমায় মাহফুজ আহমেদ ‘মনা’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। 

নাসির উদ্দিন খান তার অভিনয়ে মাতিয়েছেন। পরিচালক চয়নিকা চৌধুরী অনেক যত্ন নিয়ে ভালোবেসে কাজটি করেছেন বলেই দর্শকরা এত পছন্দ করেছেন। প্রতিদিন অংসখ্য মানুষের প্রতিক্রিয়া পাচ্ছি; যা আমার জন্য অনেক আনন্দের।

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:03 pm, Thursday, 6 July 2023
34 Time View