দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান রিন্টু হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান রিন্টু হোসেন ওরুফে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকারবীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিমউদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা ইসমাইল হোসেন।

এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন রিন্টু হোসেন ওরুফে বাটুল (৩৯) নামে বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের সন্তান।