ইইউ প্রতিনিধিদের সফরের সময় বিএনপির কর্মসূচি তাদের দেউলিয়াত্বের প্রকাশ: তথ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- ইইউ প্রতিনিধি দলের সফরের সময় বিএনপি’র কর্মসূচি তাদের দেউলিয়াত্বের প্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি জনগণ নয়; বিদেশিদের মনোযোগ আকর্ষণ করতে চায়। দলটি বিদেশিদের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপির এক দফার আন্দোলন নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। কিন্তু বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

বিশৃঙ্খলা করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে। সে লক্ষ্যেই রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি দিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।