হিট অফিসারকে নিয়ে ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা ঢাকা :- ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অশালীন, কুরুচিপূর্ণ ও নারীর প্রতি নির্যাতনমূলক বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদী জমায়েতে বক্তারা এই অভিযোগ করেন।

বক্তারা বলেন, মির্জা ফখরুল নারীর প্রতি কুরুচি মানসিকতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি যদি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দেন নারী শিক্ষার্থীরা। মির্জা ফখরুল ও বিএনপিকে যেনো দেশবাসী প্রত্যাখ্যান করে সে আহবানও জানান আন্দোলনকারীরা।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিদেশ থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, চাকরিটার নাম হিট অফিসার। তো এখন আমরা হিটেড হয়ে গেলাম। গত শনিবার (৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।