Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

ভোজ্যতেলের দাম কমল লিটারে যত

মেহেদী হাসান :-ভোজ্যতেলের দাম লিটারে ৮ থেকে ১০ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও কমালেন আমদানিকারক ও পরিশোধন মিল মালিকেরা। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অব অ্যাসোসিয়েশন নতুন এই দাম ঘোষণা করেছে। 

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৮ টাকা এবং বোতলজাতে ১০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া পাম তেল (খোলা) ৫ টাকা এবং বোতলজাতে ১২ টাকা দাম কমানো হয়েছে। 

আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা, এখন ৮ টাকা কমিয়ে করা হয়েছে ১৫৯ টাকা।  বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ছিল আগে ১৮৯ টাকা, এখন ১০ টাকা কমিয়ে করা হয়েছে ১৭৯ টাকা। আর ৫ লিটার বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে। 

এছাড়াও প্রতি লিটার খোলা পাম তেলের দাম আগে ছিল ১৩৩ টাকা। এখন লিটারে ৫ টাকা কমিয়ে করা হয়েছে ১২৮ টাকা।  একই সঙ্গে পাম তেলের এক লিটার বোতলের দাম ছিল ১৬০ টাকা। এখন ১২ টাকা কমিয়ে লিটারপ্রতি ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:37 pm, Tuesday, 11 July 2023
29 Time View