Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

তত্ত্বাবধায়ক সরকারের পথে আর যাবে না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:- এক এগারোর পর দেশে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেই পথে আর যাবে না বাংলাদেশ।

দেশের কিছু কুশীলব এটা নিয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ চলবে নিজেদের সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। অন্য দেশের হস্তক্ষেপ বা প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, নির্বাচনও হবে না।

সংবিধান অনুযায়ী একটি নির্বাচনকালীন সরকার হবে; সেই সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। এর কোনো ব্যত্যয় হওয়ার প্রশ্নই আসে না। তবে নির্বাচনের সব দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপ করার বিষয়ে বিদেশিরা এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তবে রাজনীতিতে আলোচনা হতেই পারে। কিন্তু নির্বাচন প্রসঙ্গে এখন পর্যন্ত আওয়ামী লীগ সংলাপ নিয়ে কোনো কথা বলেননি এবং বিএনপিও বলেনি।

সংলাপের বিষয় কথা বলছেন দেশের কিছু কুশীলব। তাদের কথায় সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না। বিএনপির কিছু বলার থাকলে নির্বাচন কমিশনে গিয়ে বলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:36 pm, Sunday, 16 July 2023
21 Time View