Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মবিনুল ইসলাম লিমন ঢাকা:- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪-২৬ জুলাই অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দিতে ২৩ জুলাই ইতালির রোমে যাবেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ জুলাই ইতালির রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইউরোপের দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য আবারো অনুরোধ করবে ঢাকা।পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সফরে ইতালির ইএনআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।ইতালি থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে দুপক্ষের আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রসচিব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:50 pm, Thursday, 20 July 2023
14 Time View