Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

বিএনপি অস্ত্র কিনে মজুদ করছে: কাদের

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তারা সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সহযোগী সংগঠনসগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তাকে দেখতে ভালো মানুষ মনে হলেও মুখে বিষ।

কি বাজে ভাষায় বক্তৃতা করে! নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।ওবায়দুল কাদের জানিয়েছেন, জনমত জরিপে শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখে। আসছে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে কর্মসূচি পালনে চাঁদাবাজি করা যাবে না বলেও নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদাল চৌধুরী, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:10 pm, Tuesday, 25 July 2023
13 Time View