Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

তামিম খুবই ভাগ্যবান, এমন সৌভাগ্য সবার হয় না

চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অভিমানে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। গত ৬ জুলাই চট্টগ্রামে তার অবসরের ঘোষণায় চমকে যায় পুরো দেশ। 

অভিমানী তামিমকে গণভবনে ডেকে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তামিমের সঙ্গে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে তামিম জানান, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।

বুধবার দেশের বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তামিমের অবসর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। সে একজন আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেক লোক আছে। তামিম এটুকু লড়াই করতে না পেরে ভেঙে পড়বে তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’

তামিমকে ‘ভাগ্যবান’ ক্রিকেটার উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমি মনে করি তামিম খুবই ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এমন সৌভাগ্য সবার হয় না।’

মাশরাফি আরও বলেন, ‘তামিম পারফর্ম করছে না। তার কারণ ওর ইনজুরি। তামিমের ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওর এখন উচিত, ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:32 pm, Wednesday, 26 July 2023
37 Time View