Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের দেখা দিয়েছে কয়লা সংকট। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগেও ডলার সংকটের কারণে অপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্য আমদানিতে এলসি খোলার বিষয়ে কড়া অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। সেই তালিকায় কয়লাও পড়ে যায়। এ কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এর আগেও বন্ধ ছিল।

রোববার (৩০ জুলাই) ভোরে এ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।তিনি বলেন, রোববার ভোর সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা করেন তিনি।

১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়। এরপর গত সাত মাসে পাঁচ বার বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটি। এবারের মতো গত ৩০ জুন কয়লা সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

১৬ জুলাই টারবাইন ত্রুটির কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি। বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু করে।এ বছরের ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বিভিন্ন কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Sunday, 30 July 2023
23 Time View