বিএনপি একটি সন্ত্রাসী দল, তা জাতির সামনে ফের প্রমাণিত : হানিফ 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান ঢাকা:- বিএনপি যে একটি সন্ত্রাসী দল তা জাতির সামনে ফের প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।হবুবউল আলম হানিফ বলেন, বিএনপি অবস্থান কর্মসূচির নামে ফের ধ্বংসাত্মক কর্মসূচি শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তা কঠোরভাবে দমন করবে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমান প্রসঙ্গে তিনি বলেন, তারা জাতীয় পর্যায়ের নেতা। তারা অসুস্থ হলে হাসপাতালে দেখতে যাওয়াটা দোষের কিছু নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে একটি প্রতিনিধিদল চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।