আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমতে কাজ করে: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান ঢাকা:- আওয়ামী লীগ সব সময়ই ইসলামের খেদমতে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বায়তুল মোকাররম মসজিদের উন্নয়ন প্রকল্প ও ঢাকা ক্যান্টনমেন্টে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল।শনিবার (১৩ আগস্ট) জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব বলেন।

শান্তির ধর্ম ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, কওমী মাদরাসা দীর্ঘদিন অবহেলিত ছিল। একে স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ। হাজীদের দুর্ভোগ এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।কিছু মানুষ শান্তির ধর্ম ইসলামের সুনাম নষ্টের চেষ্টা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।

সবশেষে শেখ হাসিনা বলেন, আল্লাহর রহমত ছিল বলেই পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়েছে বাংলাদেশ।