দেশে স্বর্ণের দাম কমলো

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান:- দেশের বাজারে স্বর্ণের দা‌ম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৭৫০ টাকা ক‌মিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল ১ লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।