Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

দলীয় নেতার হাতে লাঞ্ছিত সংসদ সদস্য হোসনে আরা

অনলাইন ডেস্ক:- জামালপুরের ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের উপস্থিতিতে জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করেছে বলে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্টে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।দলীয় সূত্র জানায়, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা তার বক্তব্যকালে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসূচিতে তাকে দাওয়াত দেওয়া হয় না।

কেন দেওয়া হয় না সেটা জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তার গায়ে হাত তুলেন।এ সময় এমপি হোসনে আরার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, তোকে দাওয়াত দিতে হবে কেন?

এসময় আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়িয়ে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি হোসনে আরাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। এই অবস্থায় অপমান সইতে না পেরে মহিলা এমপি হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।এ বিষয়ে সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা তাৎক্ষনিক রাত ১০টায় তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সন্মেলন করেন। তিনি বলেন, আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয় না।

আমিতো সংসদ সদস্য নয়, দলীয় কর্মী হিসেবে দাওয়াত পাওয়ার অধিকার রাখি। দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্যভাষায় গালি গালাজের পর আমার পর গায়ে হাত তুলেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। এর আগেও সে আমার ওপর হামলা করেছিল।

উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জানান, এমপি হোসনে আরাকে তিনি গালিগালাজ বা গায়ে হাত তুলেননি। এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল সাংবাদিকদের বলেন, তিনি একজন সংসদ সদস্য।

তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকলে তাকে দাওয়াত দিতে হবে কেন। তিনি বরাবরই তার বিরুদ্ধে এসব অসাংগঠনিক অযৌক্তিক অভিযোগ তুলেন। আজকেও তাই ঘটেছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার গায়ে হাত কেউ তুলেনি। তার এসব অভিযোগ সঠিক নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:37 am, Friday, 18 August 2023
27 Time View