Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

প্রেমিকাকে ভিডিওকলে রেখে প্রেমিকের আত্মহত্যা!

বরিশাল বিভাগীয় সংবাদদাতা :- বরিশাল নগরীতে প্রেমিকাকে ভিডিওকলে রেখে প্রেমিক শ্রীরূপ সিকদার (৩৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডসংলগ্ন নুরজাহান মঞ্জিলের ৫ তলায় এ ঘটনা ঘটে। শ্রীরূপ এ বাসায় ভাড়া থাকতেন। নিহত শ্রীরূপ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। তিনি দপদপিয়ার একটি কোম্পানিতে চাকরি করতেন। 

নিহত শ্রীরূপের বন্ধু দীপংকর মিস্ত্রি বলেন, সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত নম্বর থেকে আমার স্ত্রীর কাছে একটি মেয়ে কল করেন। মেয়েটি তার পরিচয় না দিয়ে আমার স্ত্রীকে জানান, ‘শ্রীরূপ ইমোতে তাকে (মেয়েকে) ভিডিওকলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।’ বিষয়টি তাৎক্ষণিক আমার স্ত্রী আমাকে জানালে ঘটনাস্থলে ছুটে যাই। তার পর দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে জানাই। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ শ্রীরূপের রুমের দরজা ভেঙে প্রবেশ করে। তখন শ্রীরূপকে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখা যায়। 

লাশ উদ্ধারকারী বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মাইনুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসার ভেতর থেকে দরজা আটকানো থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করি। তখন ফ্যানের সঙ্গে ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই।

প্রেমঘটিত কারণে এ তরুণ আত্মহত্যা করেছে।কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:25 pm, Friday, 18 August 2023
23 Time View