Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হাত-পা ও চোখ বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ

রাজশাহী:-রাজশাহীর চারঘাটে টাকা চুরির অপবাদ দিয়ে দুই যুবককে হাত-পা ও চোখ বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পৃথকভাবে নির্যাতনের সময় ভুক্তভোগীদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও জানা গেছে। নির্যাতনের শিকার হয়েছেন- শলুয়া ইউনিয়নের মোহন (১৮) ও তার প্রতিবেশী মছু (২০)। এদের মধ্যে, মোহনকে ডোবার মাটিতে পুঁতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে নির্যাতন করা হয়। আর, মছুকে চোখ-মুখ বেঁধে পেটানোর অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর টাকা অপবাদ দিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মুক্তার ইন্ধনে মোহন ও মছুকে তুলে নিয়ে যায় চারঘাটের শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর ওয়াদুদ (শুভ) ও তার সহযোগিরা। এরপর, বামনদীঘি বিলে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বিলের পানিতে ডুবিয়ে নির্যাতন করে টাকা দেয়ার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে অভিযুক্ত শুভ। নির্যাতনের সময়কার ঘটনা মুঠোফোনে ভিডিও করে সে।

এ প্রসঙ্গে চারঘাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। কাউকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:43 pm, Saturday, 19 August 2023
16 Time View