সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
যুক্তরাষ্ট্রে ‘ফিউনারেল হোম’ থেকে ১১৫ অর্ধগলিত মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের একটি কথিত ফিউনারেল হোম থেকে কমপক্ষে ১১৫টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘রিটার্ন টু নেচার’ নামের এই বাড়িটি টাকার বিনিময়ে সম্পন্ন করতো মানুষের আন্তেষ্টিক্রিয়া। তবে সেখান থেকেই শেষকৃত্য সম্পন্ন না হওয়া ১১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।
মূলত, গত কয়েকদিন ধরেই বাড়িটির আশপাশে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। খবর পেয়ে পুলিশ বাড়িটির ভেতরে পরিদর্শন করে। আর তাতেই চোখে পড়ে লাশের স্তুপ। যেগুলোকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত উপায়ে সমাহিত করা কথিত ঐ ফিউনারেল হোমের কাজ ছিল। সঠিকভাবে তা করা না হওয়ায় পঁচতে শুরু করেছিল লাশগুলো।
বাড়িটিতে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তদন্তে সহযোগিতা করতে সম্মত হয়েছেন সংগঠনটির মালিক জন হলফোর্ড। এ ঘটনাকে একইসাথে ভয়ংকর ও দুঃখজনক বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ।
Tag :





























