Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০

ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন ২ হাজারের বেশি ইহুদি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, এ হামলায় আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৮ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৩০ জনের আঘাত বেশ গুরুতর।

এদিকে, হামাসের এ হামলার জেরে পশ্চিম তীরে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইহুদি সেনারা। ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছে শিশুসহ ৬ ফিলিস্তিনি, আহত শতাধিক। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলে হামাসের হামলার খবরে রাজধানী রামাল্লাহ্সহ জেরিকো, কালকিলিয়া ও হেবরনে উল্লাস করতে নামেন হাজারও ফিলিস্তিনি। পাশাপাশি গাজা উপত্যকায় চালানো সামরিক আগ্রাসনেরও তীব্র নিন্দা জানান তারা। এর প্রতিবাদে আবর্জনার বাক্স এবং গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

এসময় ইসরায়েলি তল্লাশি চৌকিতে হামলা চালালে এলোপাতাড়ি গুলি ছোড়ে ইহুদি সেনাবহর। ফিলিস্তিনিদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ারগ্যাসও। পরে স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নেন।

এদিকে, শনিবার (৭ অক্টোবর) চালানো হামলায় এখন পর্যন্ত শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস। যুক্তরাষ্ট্রে সক্রিয় ইসরায়েলি দূতাবাস জানিয়েছে এ তথ্য। হামাসের দাবি, জিম্মি করা ইসরায়েলিদের তালিকায় রয়েছেন শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তাও। যুদ্ধবন্দিদের গাজা উপত্যকার গোপন স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটি। এ পরিস্থিতিতে সামরিক আগ্রাসন চালানোর আগে নেতানিয়াহু প্রশাসনকে কয়েকবার ভাবতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:13 pm, Sunday, 8 October 2023
26 Time View