Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ফিলিস্তিনের প্রতি রমজান কাদিরভের সমর্থন, শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক:- হামাস ও ইসরাইলের চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন চেচেন নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

রাশিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘আমরা ফিলিস্তিনকে সমর্থন করি।

ওই পোস্টে তিনি আরও বলেছেন, ‘আমরা এই যুদ্ধের বিরুদ্ধে, যা অন্যান্য সংঘাতের বিপরীতে আরও নতুন কিছুতে পরিণত হতে পারে।’পাশাপাশি এই অঞ্চলে চেচেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দেন কাদিরভ, যাতে ‘শৃংখলা পুনরুদ্ধার এবং যে কোনো সমস্যা সৃষ্টিকারীদের মোকাবিলা করা যায়।

উল্লেখ্য, রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:09 pm, Tuesday, 10 October 2023
19 Time View