Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইসরাইলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের ‘সম্পর্কের চুক্তি’ সই

অনলাইন ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ আল যিয়ানি। ইসরাইলের পক্ষে চুক্তিতে সই করেছেন দেশটির রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার দুপুরে হেয়াইট হাউজে অনুষ্ঠিত এই ঐতিহাসিক চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির মধ্য দিয়ে তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে পুরোপুরি স্বাভাবিক সম্পর্ক স্থাপনে অঙ্গীকারাবদ্ধ হল।

এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিল।

এই চুক্তির প্রতিবাদে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:23 am, Wednesday, 16 September 2020
34 Time View