Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রেমিকার জন্য জেলে বসে উপবাস করবেন সুকেশ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নাম প্রায়ই কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত হয়েছে। দুজনের ডেটিং করার গুঞ্জন ছিল, তবে অভিনেত্রী বরাবরই সুকেশের সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তা সত্ত্বেও দুজনের অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এ বার জ্যাকুলিনের জন্য জেলে বসেই নবরাত্রির পুজো ও উপোস করবেন সুকেশ। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জেলে থেকেই বিভিন্ন সময় অভিনেত্রীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সুকেশ। প্রেমিকা জ্যাকলিনকে দামি দামি উপহারও দিয়েছেন। তার পরই ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় নাম জড়ায় সুকেশ চন্দ্রশেখরের। গত দু’বছর ধরে জেলবন্দি তিনি।

জেল থেকে প্রেমিকার জন্য চিঠিতে লিখেন, আমি তোমার জন্য আগামী ৯ দিন নবরাত্রির উপোস রাখব। জীবনে প্রথমবার উপোস করছি। যাতে কোনও অশুভ শক্তি তোমাকে ছুঁতে না পারে।

সম্প্রতি বরুণ ধওয়ান, শহিদ কাপুর, কিয়ারা আদভাণীর সঙ্গে দোহাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান জ্যাকুলিন। সেখানে তার প্রেমিকাকে ঠিক কতটা সুন্দর লেগেছে, সেই বাখ্যাও দিয়েছেন সুকেশ। যদিও সুকেশের কারণে একাধিকবার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই সময় জ্যাকুলিন স্বীকার করেন, সুকেশ তার জীবন নরকে পরিণত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:12 pm, Sunday, 15 October 2023
38 Time View