Jashore , Monday, 9 November 2026

খলিসাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেনের নেতৃত্বে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- বিএনপি-জামায়াতের অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

বৃহস্পতিবার সকাল ১১ টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিসাকুন্ডি বাসস্ট্যান্ড এলাকায় ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুলমত হোসেনের নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মোদাচ্ছির হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, খলিসাকুন্ডি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আল মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন লিটন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরেজুল হক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরোজ আল মামুন, ছাত্রলীগ নেতা খাজা আহম্মেদ কলিন্স,আল আমিন,ইমন, সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম , বর্তমান ইউপি সদস্য আমান উল্লাহ ডাবলু, ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সদস্য একরামুল হক অমূল্য,যুবলীগ কর্মী রনি আরেফিন, যুবলীগ কর্মী রাহেন আলী,হাচান আলী, ফরিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত তাদের হিংসা মনোবৃত্তির পূণ:প্রকাশ ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ড কখনো সমর্থন করে না।

আগামীতে এমন ধ্বংসাত্ম কার্যকলাপ করলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।এছাড়াও স্হানীয় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:59 pm, Thursday, 2 November 2023
38 Time View