Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে প্রধান বিচারপতির আহ্বান

ফিলিস্তিনে চলমান যুদ্ধকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষের স্বার্থে এই যুদ্ধ থামানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আজ বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্যা চলছে তা মানবসৃষ্ট। ফিলিস্তিনের শিশুরা লড়ছে একটি মানচিত্রের জন্য, নিপীড়িত এই ভূখণ্ডের মানুষের মানবিক সংকটের দ্রুত সমাধান আশা করছি।

এ সময় বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদ দমনে বিচারিকভাবে একসাথে কাজ করার কথা বলেন মালদ্বীপের প্রধান বিচারপতি। তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশের ভালো বন্ধু। অনুষ্ঠানে অন্য বক্তারা বাংলাদেশের সংবিধান দিবসে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:19 pm, Saturday, 4 November 2023
31 Time View