Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মেহেরপুরে বিএনপি’র ১১ নেতাকর্মী আটক

মেহেরপুর :- মেহেরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ দলটির ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৪ ডিসেম্বর) ভোরে গাংনী উপজেলার বামন্দী এলাকা থেকে ১০ জন ও সদর উপজেলা থেকে এক জনকে আটক করা হয়।

মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী-অলিনগর সড়ক এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতার জন্য একত্রিত হচ্ছে এমন খবর পায় ডিবি পুলিশ। পরবর্তীতে, অভিযান চালিয়ে জেলা বিএনপির দুই নেতাসহ ১০ জনকে আটক করা হয়।

এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান, হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার অপচেষ্টা করছিল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:55 pm, Sunday, 24 December 2023
143 Time View