Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সাড়ে ১২শ’ ট্রেনের টিকেটসহ কালোবাজারি চক্রের ১৪ জন গ্রেফতার

রেলস্টেশনের কথিত কাউন্টারম্যানসহ একটি সংঘবদ্ধ চক্র ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত। র‍্যাব-৩-এর একটি দল রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর স্টেশন থেকে এমনই একটি চক্রের ১৪ জনকে প্রায় সাড়ে ১২শ’ টিকিটসহ আটক করেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির একটা বড় অংশ চলে যেতো কাউন্টারম্যান ও রেলের উর্ধ্বতন ব্যক্তিদের কাছে। চক্রটি টিকিটের কাউন্টারম্যানের সহযোগিতায় অনলাইনে টিকিট কিনতো।

তিনি আরও জানান, তারা যাত্রী সেজেও প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতো। আবার কখনও অনলাইনে সহজ ডটকমের মতো যারা টিকিট বিক্রি করছে, তাদের সাথে সমঝোতা করে এই সিন্ডিকেট বিভিন্ন কারসাজিতে টিকিট ক্রয় করে থাকে। পরে ট্রেন ছাড়ার ২ থেকে ৩ দিন আগে বা কয়েক ঘণ্টা আগে চড়া দামে সেগুলো বিক্রি করতো।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আমরা কিছু সূত্র খুঁজে পেয়েছি। সে অনুযায়ী চক্রটিরে অপকর্ম বন্ধে কাজ করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:59 pm, Friday, 26 January 2024
41 Time View