Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

খুলনা বিভাগীয় ব্যুরো:- ২ সন্তানকে হত্যার পর খুলনায় এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোনো সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার ২ সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে খুলনা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম তার চার বছরের মেয়ে ফাতেমা খাতুন ও সাত মাসের ছেলে ওমর আলী সরদারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর নিজে ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:23 pm, Saturday, 27 January 2024
18 Time View