Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

বিরোধী দলের চেয়ারে জাতীয় পার্টি, প্রজ্ঞাপন জারি

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিরোধী দলের নেতা হয়েছেন জিএম কাদের ও উপনেতা হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের পক্ষে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম।এতে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা জি এম কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি‘র ২(১) (ট) অনুযায়ী বিরোধীদলের নেতা ও ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ অনুসারে আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন। অপরদিকে, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসন থেকে জয়লাভ করেছেন। তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।উল্লেখ্য, সংসদের বিরোধী দলীয় নেতা মন্ত্রীর মর্যাদা এবং সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। আর উপনেতা পান প্রতিমন্ত্রীর মর্যাদা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:46 pm, Sunday, 28 January 2024
13 Time View