Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশের কোনো ইসলামী দল কর্মসূচি দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:- পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের কোনো ইসলামিক দলই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করেনি।

ফিলিস্তিনে যা ঘটছে তা শুধু গণহত্যা নয়, এটা মানবতাবিরোধী অপরাধ।সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’ শিরনামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর সকল আইনকানুন ও যুদ্ধ বন্ধে একাধিক দেশের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল এই গণহত্যা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে থাকবে।

ফিলিস্তিনে ন্যায় প্রতিষ্ঠিত হলে পৃথিবীর অনেক সমস্যা সমাধান করা সম্ভব হতো।পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি যখন সরকারে ছিল তখন ফিলিস্তিনে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করা হলে বিএনপি সরকার তা উত্থাপন করতে দেয়নি। এমনকি বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য একটিও বিবৃতি প্রদান করা হয়নি। এই দলের মাধ্যমে মানবতার কোনো উপকার সম্ভব না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:44 pm, Monday, 29 January 2024
17 Time View