Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

নিরাপত্তা নিশ্চিত করে নারী কর্মীদের বিদেশে পাঠানো হবে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে নারী কর্মীদের বিদেশে পাঠানো হবে। এর পাশাপাশি, জনশক্তি রফতানিতে দক্ষতা ও ভাষা শিক্ষার ওপরেও গুরুত্ব দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মলেন ডিসিদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এর ফলে, বিগত দিনের চেয়ে আরও বেশি বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবে। এতে আরও বেশি বৈদশিক মুদ্রা অর্জন করা যাবে বলে জানান তিনি।

এদিকে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন বলেন, কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সার্ভার লক করে দেয়া হচ্ছে। এছাড়া, ইতোমধ্যে ৪৮ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:20 pm, Tuesday, 5 March 2024
84 Time View