Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আকাশসীমা খুলে দিয়েছে ইরাক ও জর্ডান

ইসরায়েলে হামলার জেরে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল জর্ডান, ইরাক ও লেবানন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেসামরিক বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় এই তিন দেশ। তবে বন্ধের প্রায় ১২ ঘণ্টা পর আকাশসীমা খুলে দেয়ার কথা জানিয়েছে জর্ডান ও ইরাক। খবর আল জাজিরার।জর্ডানের সিভিল অ্যাভিয়েশন রেগুলেটরি অথরিটির বরাতে দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে।এছাড়াও, ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে উঠার পর দেশটির আকাশসীমা আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এদিকে, এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে।উল্লেখ্য, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে পাঠানো বেশ কয়েকটি ড্রোন জর্ডানের আকাশসীমা দিয়ে উড়ে আসার চেষ্টা করলে দেশটির বিমান বাহিনী সেগুলো ধ্বংস করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:53 pm, Sunday, 14 April 2024
22 Time View