সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
ইসরায়েলের ব্যাপক কড়াকড়িতে আল-আকসায় ঈদ উদযাপন
অনলাইন ডেস্ক:- ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যে পবিত্র ঈদুল আজহায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪০ হাজারের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।রবিবার এ তথ্য জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াক্ফ।
ওয়াফা সংবাদমাধ্যমের খবর, ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় হাজারো মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আসা-যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর ব্যাপক তল্লাশির পরও শিশুসন্তানকে নিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে এসেছেন এই ব্যক্তি।মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়।
সূত্র : আনাদোলু এজেন্সি।
Tag :





























