Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শেখ হাসিনাকে চুপ থাকতে হবে: পিটিআইকে প্রধান উপদেষ্টা

Oplus_131072

অনলাইন ডেস্ক:- ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে ‘অবন্ধুসুলভ’ আচরণ বলে মন্তব্য করে তিনি বলেন, ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে, তাকে চুপ থাকতে হবে।গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে।

না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে।ভারতে থেকে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনাও করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি অবন্ধুসুলভ আচরণ, যা দুই দেশেই অস্বস্তি তৈরি করছে। এ সময় তিনি শেখ হাসিনাকে চুপ থাকার হুঁশিয়ারি দেন।ড. ইউনূস বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই।

বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে-মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন, তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগত নিয়ে থাকলে মানুষও তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউ পছন্দ করছে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:23 pm, Thursday, 5 September 2024
23 Time View