Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইসরায়েল বেশিদিন টিকবে না: খুতবায় আয়াতুল্লাহ খামেনি

অনলাইন ডেস্ক:– তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে খামেনি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে “জনসেবা” হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে, ইসরায়েল ‘দীর্ঘদিন টিকবে না’বলেও উল্লেখ করেন এই নেতা। শুক্রবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন যে হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না ইসরায়েল। এমন বক্তব্য দেয়ার সাথে সাথে বিশাল মসজিদের মাঠ থেকে জনসমুদ্র থেকে প্রতিধ্বনিত হতে থাকে ‘আমরা আপনার সাথে আছি।’

পাঁচ বছরের মধ্যে প্রথম শুক্রবারের খুতবা দিতে আসেন ইরানের এই সর্বোচ্চ নেতা। জীবনের হুমকির তোয়াক্কা না করে ইরানের মানুষদের মনোবল বাড়াতে এই ভাষণ দেন তিনি।

খামেনি জুম্মার খুতবায় আরও বলেন, ‘আমাদের শত্রুদের নীতি হলো বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিসরীয় ও ইরাকিদের শত্রু একজন-ই। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু। আমাদের সবার শত্রু একই। ইসরায়েল!

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:39 pm, Friday, 4 October 2024
25 Time View