Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সাহিত্যে নোবেল জিতলেন দ. কোরিয়ার হান কাং

অনলাইন ডেস্ক:- চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

গত বছর এই ক্যাটাগরিতে নোবেল পেয়েছিলেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে।সংস্থাটি জানিয়েছে, হান কাংকে তার ‘গভীর কাব্যিক গদ্যের’ জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার সাহিত্যকর্মে পূর্বের যুগে সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার-নির্যাতন এবং মানবজাতির ভঙ্গুরতার বিষয়টি ওঠে এসেছে।

হান কাং তার অনন্য সাহিত্যিক অবদানের জন্য এই সম্মান অর্জন করেছেন। গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের নাট্যকার ইয়োন ফসে। তার সাহিত্য ও নাটক নিয়ে সুইডিশ অ্যাকাডেমি প্রশংসা করে বলেছিল, তিনি তার লেখায় অব্যক্ত ও না বলা কথাগুলো চমৎকারভাবে প্রকাশ করেছেন।সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম দেয়া হয় ১৯০১ সালে। এ ক্যাটাগরিতে প্রথম নোবেল জেতেন ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম।

এখন পর্যন্ত ১২০ জন সাহিত্যিককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।নোবেল পুরস্কারটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। ১৯৬৯ সালে অর্থনীতি খাতও এতে যুক্ত হয়।

প্রসঙ্গত, প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে নোবেল পুরস্কারের উদ্বোধন করা হয়।আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।

ইতোমধ্যে গত সোমবার (৭ অক্টোবর) চিকিৎসা, ৮ অক্টোবর পদার্থ এবং ৯ অক্টোবর রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:01 pm, Thursday, 10 October 2024
27 Time View