Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে কাল প্রতিবাদী পদযাত্রা করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন

অনলাইন ডেস্ক:- ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করবে বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে।

কর্মসূচিতে সংগঠনগুলোর সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদল কেন্দ্ৰীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরেই দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃশ্যমান চিড় ধরে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:15 pm, Saturday, 7 December 2024
16 Time View