Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক:- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সাথে সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করছি। যাতে দুই দেশের মানুষ উপকৃত হয়। তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চাই। তাকে বিচারের আইনের আওতায় আনা আমাদের অঙ্গীকার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য মেটা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি আওয়ামী লীগের যেসব পেইজ থেকে ভুল তথ্য ছাড়ানো তার বিরুদ্ধেও মেটা পদক্ষেপ নেবে।

এ সময় বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি দেখতে ভারতের সাংবাদিকদের বার বার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, আগের সরকার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধেও অ্যাকশনে যেত। যার কারণে মেটার সাথে একটি ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে। তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে অবশ্যই তাদের নজরে আনব।বাজারে সয়াবিন তেলের ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।এদিকে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে।

তাছাড়া, ভারতের পররাষ্ট্র সেক্রেটারির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হতে পারে বলেও জানান তিনি।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে তা উনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনও জাতীয় নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:34 pm, Sunday, 8 December 2024
19 Time View