Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে সরকার অসন্তুষ্ট— জানানো হলো দিল্লিকে

অনলাইন ডেস্ক:- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে যেসব বক্তব্য রাখছেন, তাতে সরকারের অসন্তুষ্টির কথা ভারতের পররাষ্ট্র সচিবকেকে জানানো হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ‍্যমের মিথ‍্যা প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিক্রম মিশ্রিকে তিনি জানিয়েছেন, বাংলাদেশি কোনো নাগরিকের কিছু হলেও সেটি এদেশের অভ‍্যন্তরীণ বিষয়। এ নিয়ে নাক গলানোর সুযোগ নেই বলে দিল্লিকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন– সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি, তাদের কোনো সংশয় থাকলে তারা আমাদের দেশে এসে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।জসীম উদ্দিন আরও বলেন– আলোচনায় আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।

এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার দেশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:15 pm, Monday, 9 December 2024
18 Time View