চক্রান্ত শুরু হয়েছে, তাতে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না— এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়ে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো, জাতীয় ঐক্য।বিএনপি মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার আমলে সারাদেশে দুর্নীতি হয়েছে। শেখ হাসিনার আমলে সব জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। তবে আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠান করতে হবে।