Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার পর গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে তার গাড়িবহর বের হয়।এদিকে, খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। পথে পথে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।মঙ্গলবার রাত ৯টার মধ্যে খালেদা জিয়ার গাড়িবহরটি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর ইমিগ্রেশনের যাবতীয় কাজ সম্পন্ন করে রাত ১০টার দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। তাকে বহরকারী বিমানটি ঢাকা থেকে দোহা হয়ে বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করবে।লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন। এরপর সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে চারজন চিকিৎসক ও প্যারামেডিকসরা থাকবেন।

পাশাপাশি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও তার সাথে যাবেন। তারা হলেন, শাহাবুদ্দিন তালুকদার, এফ এম সিদ্দিক, নূরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন।

এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:16 pm, Tuesday, 7 January 2025
23 Time View