নিউজ ডেস্ক:- গুম এবং জুলাই-আগস্টে গণহত্যা সঙ্গে যুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান আজাদ মজুমদার।তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়।
৫ আগস্ট সরকার পতনের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতকে হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।






