Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়নি, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক

অনলাইন ডেস্ক:- জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সরকার।

এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। এর অধিকাংশ বিষয়ে তারা একমত। তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল তৈরি করা হবে। এরপর ঘোষণাপত্রে কী কী থাকবে সে বিষয়ে জানা যাবে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা দলিলে প্রতিফলিত হবে।

এ সময় আগামী নির্বাচনে যারা জয়ী হবেন, তারা ঘোষণাপত্রকে ধারণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।মাহফুজ আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সাথে কথা বলার চেষ্টা করব। বিএনপি সব বিষয় পর্যালোচনা করে বৈঠকে আসুক। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি সময় নেয়া উচিত হবে না।

তাছাড়া জাতীয় পার্টির ভূমিকাও স্পষ্ট। তাদেরকে কোথাও ডাকা হয়নি। সর্বদলীয় বৈঠকে তাদের অংশ নেয়া জরুরি মনে করছি না।প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। ঘোষণাপত্র প্রকাশের আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।

এরপর সেদিন রাতে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা করা হয়।শহীদ মিনারে সেই কর্মসূচি থেকে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:04 pm, Tuesday, 14 January 2025
28 Time View